জামালপুরের মেলান্দহে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ২৫ মে বিকেলে নাংলা ইউনিয়ন এবং মেলান্দহ পৌরসভার বিভিন্ন গ্রামে এই সামগ্রী সুবিধাভোগিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, রসুন, পেয়াজ, আলু, মসলা, সেমাই, গুড়া দুধ, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ নিত্যপণ্য উল্লেখযোগ্য। মেলান্দহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।