নাসিরনগরে

অসহায়দের প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:১২ পিএম
অসহায়দের প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৭৫০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন । এসময় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, আপনারা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদ উপহার দিয়েছেন। ’দসরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে।দপাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি তদন্ত  কৃষ্ণ লাল ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।এ সময় সরকারি কর্মকর্তা, বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৭৫০ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার  টাকা করে প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে