রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৫:৩৪ পিএম
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ

নওগাঁর রাণীনগরে ঈদ-উল আযহা উপলক্ষে এলাকার দু:স্থ্য অসহায় ও জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এই নগদ অর্থ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর-আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,রাণীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,উপজেলা সেচ্ছা সেবদক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমূখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান,উপজেলার প্রায় ৩৩৪জন দু:স্থ্য,অসহায় ও জনসাধারনের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে