মুক্তাগাছার সামাজিক সংগঠন ‘আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে মুক্তাগাছা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিথ ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফেরদৌস আলম, আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ রাজিব, উপদেষ্টা মোঃ তারেক সালাহ উদ্দিন, সভাপতি (ভারঃ) মাজনুন হাসান সোহাগ, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ শাহীন, সহ-সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান কাঞ্চন ও সংগঠনের সদস্যবৃন্দ। ঈদ সামগ্রী হিসাবে পোলাওয়ের চাল, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, চিপস, সাবান ও মুড়ি বিতরণ করা হয়। প্রায় শতাধিক দুঃস্থ-অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ১ অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিতরণের পূর্বে সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ রাজিব বলেন, আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ সমাজের উন্নয়নে সব সময় কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। এ রকম কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের কর্তারা।