সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে একটি চৌকষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ০২ বোতল, ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ (১০০ মিলি) ০৭ বোতল, ডেস্কামেথাসন ট্যাবলেট ৫০ পিস, সিপ্রোহেপ্টাডিন ট্যাবেলেট ৯৫০ পিচ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ পাঁচ হাজার আটশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।