মেহেরপুরের গাংনী পৌরসভার শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন বাজারপাড়া উন্নয়ন সংস্থার সদস্যরা। মঙ্গলবার সকালে গাংনী বাজারে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এসময় গাংনী কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি বিজয় রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাংনী পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক হতদরিদ্রদের মাঝে চাল, সেমাই সহ বিভিন্ন খাদ্য সহায়তা দেয়া হয়।