কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭) বিজিবি এর বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ০২টি সেক্টরের অধীনে ০৮টি ইউনিটের ১১৬টি বিওপি'র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি প্রায় ৫০০টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদানের লক্ষ্যে গত ২১ মে ২০২৬ তারিখ হতে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকায় যানজট প্রবণ এবং টোল প্লাজা ও ঈদের কুরবানীর পশুর হাটের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কুষ্টিয়া লালন শাহ সেতু টোল প্লাজায় ১ সেকশন বিজিবি সদস্য গত ২১ মে ২০২৬ তারিখ হতে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত মোতায়েন করা হয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া লালন শাহ সেতু টোল প্লাজায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা দেশপ্রেম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতু এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। টোল প্লাজা এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ পার্কিং, যানজট সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির এ ধরনের কার্যক্রম ঈদ যাত্রাকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করছি, যাতে সবাই নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।