আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. তোহিদুর ইসলাম রেজা মাস্টার পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন।’ তিনি পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আগামীতে পৌর নির্বাচনে মেয়রপদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। বিএনপির আদর্শের সৈনিক এই নেতা মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। পেশায় মুন্ডুমালা কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক তিনি। বাড়ি পৌর সদরেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির নীতিনির্ধারক তারেক রহমানের পূর্বঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা'র সফল বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য মুন্ডুমালা পৌরসভায় দলীয় মেয়রপ্রার্থী হিসেবে তার মতো একজন দূরদর্শী নেতৃত্ব পৌরবাসীর এখন সময়ের দাবি।
সম্প্রতি তিনি তাঁর ফেসবুক ভেরিফাই এক পোষ্টে লিখেছেন- আমরা বিশ্বাস করি, দল যদি তৃণমূলের এই স্বতঃস্ফূর্ত জনমতকে মূল্যায়ন করে রেজা মাস্টার মেয়রপদে মনোনয়নে নির্বাচিত হবেন। তবেই মুন্ডুমালা পৌরসভার দলীয় মেয়র বিএনপিকে উপহার দেয়া সম্ভব। ফলে মাদকমুক্ত ও আধুনিক, নিরাপদ এবং আদর্শ পৌরসভা গঠিত হবে।
পরিশেষে রেজা মাস্টার বলেন- আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মুন্ডুমালার উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় লক্ষে বিএনপিকে আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।