চাটমোহরে ঈদগাহ নিয়ে দুই গ্রামবাসীর বিরোধ নিষ্পত্তি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৫:১৮ পিএম
চাটমোহরে ঈদগাহ নিয়ে দুই গ্রামবাসীর বিরোধ নিষ্পত্তি

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে সরকারি খাসজমিতে প্রতিষ্ঠিত ঈদগাহ মাঠ নিয়ে আঠলংকা ও বন্যাগাড়ি গ্রামবাসীর মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে। এখন থেকে এই ঈদগাহ মাােঠর নাম হবে ‘হযরত শাহজালাল (রহ.) ঈদগাহ ময়দান”। আজ বুধবার সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সমস্যার সমাধান ও কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিনের আহবানে ও তার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা,বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ,অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজা,অধ্যক্ষ মাহমুদুল আলম,লিখন বিশ্বাস,আঃ কুদ্দুস আলো,আঃ কুদ্দুস রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  সভায় সিদ্ধান্ত হয় ঈদগাহের নাম হবে হযরত শাহজালাল (রহ.) ঈদগাহ ময়দান,ঈদগাহ পরিচালনা কমিটি হবে ২১ সদসের,সভাপতি ও ক্যাশিয়ারসহ ১৪জন থাকবে আঠলংকার এবং সাধারণ সম্পাদকসহ ৭জন হবে বন্যাগাড়ি গ্রাম থেকে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়।  এই ঈদগাহ মাঠ ও এর নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই আঠলংকা ও বন্যাগাড়ি গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এনিয়ে সংঘাত,সংঘর্ষ,আহত হওয়ার ঘটনা ঘটেছে। আটলংকা বাজারে আবস্থিত বন্যাগাগি গ্রামের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেও দেওয়া হয়েছে। গত ঈদুল ফিতরের নামাজ দুই গ্রামবাসী পুলিশী পাহারায় পৃথক পৃথকভাবে নামাজ আদায় করেছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এই ঈদগাহ মাঠ যেহেতু সরকারি জায়গায়,তাই সেটি ব্যবহারের উপর বিধিনিষেধও আরোপ করেন। অবশেষে কৃষিবিদ হাসান জাফির তুহিনের উদ্যোগে এই সমস্যার সমাধান হয়। সভায় উপস্থিত দুই গ্রামের বাসিন্দারা এতে সন্তোষ প্রকাশ করেছেন।  

আপনার জেলার সংবাদ পড়তে