চাটমোহর শেষ মূহুর্তে জমজমাট কোরবানী পশুর হাট

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৫:১৮ পিএম
চাটমোহর শেষ মূহুর্তে জমজমাট কোরবানী পশুর হাট

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এখনো কোরবানীর জন্য পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদের আগে শেষ পশুর হাট বসেছিলো আজ বুধবার চাটমোহর নতুন বাজার নতুন পশুর হাট। হাটে প্রচুর গরু ও ছাগলের আমদানি হয়েছে। ক্রেতা ও বিক্রেতায় সরগরম হয়ে ওঠে হাট। শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাগলের হাট বসে এবং পাশেই স্কুল জায়গা দখল করে বসানো হয় গরুর হাট। এই হাটে প্রচুর গরু- ছাগলের আমদানী ও বিক্রি হয়। তবে হাটের ইজারা কর্তৃক নিয়োগকৃত লোকজন ক্রেতা-বিক্রেতার কাছ থেকে খাজনা আদায় করে। লাখ লাখ টাকার বানিজ্য করা হয় এভাবে। হাটে গিয়ে দেখা যায় প্রতিটি ছাগল বিক্রেতার কাছ থেকে বাধ্যতামূলত ১০০ টাকা ও ক্রেতার নিকট থেকে ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। গরুর ক্ষেত্রেও ক্রেতা-বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় চলছে। যদিও সরকারি বিধি অনুযায়ী বিক্রেতার কাছ থেকে খাজনা নেওয়ার যাবে না। কিন্তু ঠিকাদার যেমন বিষয়টি মানেননি,প্রশাসনও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে