পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার চাটমোহরে বিভিন্ন সংগঠণ রকম রকম আযোজন করেছে। আযোজনে রয়েছে ঈদের আনন্দ র্যালী,মেলা,ঈদ পুনর্মিলণী,র্যাফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। েিদর পরের দিন উপজেলার মির্জূাপুর যুব সমাজের আযৈাজনে অনুষ্ঠিত হবে বসন্ত মেলা ও ঈদ পুনর্মিলনী। একইদিন এসএসসি ব্যাচ ২০০১ এর আয়োজনে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত হবে পুনর্মিলণী অনুষ্ঠান। দুই পর্বের অনুষ্ঠান সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। থাকবে র্যালী,প্রীতিভোজ,র্যাফেল ড্র,বন্ধু আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপজেলার গুনাইগাছা খেলার মাঠে গুনাইগাছা কৃষক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে কৃষক ঈদ আনন্দ। এতে থাকবে বিভিন্ন ধরণের খেলাধূলা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।