ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৭:৫০ পিএম
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। বুধবার দুপুরে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ঈদ উপহার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো: মিনহাজ। এসময় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোঃ নাঈম, এইচ এম জোবায়ের হোসাইন, এস এম মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো: মিনহাজ বলেন, মানবতার কল্যাণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে