উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক মানুষের জীবন। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) সকাল ৭:৩০ টার সময় পুলিশ সুপার মো রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার মো. রবিউল হাসান সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।