পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রিঃ) ঈদের দিন জেলা পুলিশের সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
এসময় নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো.লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো.খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)মাহির আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।