নাসিরনগরে

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০১:৫৭ পিএম
শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুঃস্থ -অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  আজ শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কে এম খালেদের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপথগামী সেনা সদস্যের বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘাতকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল তার দল বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু এই ঘাতকের দল জানে না যে, বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোটি কোটি ভক্ত ও দলীয় সমর্থক।

তারঁই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশের উন্নয়ন,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ পৌঁছেবে অভীষ্ট লক্ষ্যে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আলী আজম চৌধুরী। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো আলমগীর হোসেন, কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন  ভূইঁয়া,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২)বশির  উদ্দিন চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক  এডভোকেট আরাফাত উল্লাহ ,চাতলপাড় ইউনিয়ন সভাপতি হাজ্বী সোহরাব মোল্লা, নাসিরনগর সদর ইউনিয়ন সভাপতি  সৈয়দ আবু সারোয়ার,সাধারণ সম্পাদক  ওবায়েদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আজদু মেম্বার, ভলাকুট ইউনিয়ন সভাপতি হাজ্বী বরকত উল্লাহ, গোয়ালনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম,কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ  নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, ফান্দাউক ইউনিয়ন সভাপতি সার্জেন্ট সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইয়ার খান,বুড়িশ্বর ইউনিয়ন সাধারণ সম্পাদক সফিল মেম্বার,গুনিয়াউক ইউনিয়ন সভাপতি আবুল হোসেন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক লিটন, গোকর্ণ ইউনিয়ন সাধারণ সম্পাদক বসির আহমেদ,পূর্বভাগ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জজ মিয়া,হরিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,চাপরতলা ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার  সৈয়দ সোহেল আবদাল,ধরমন্ডল ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাংগঠনিক সম্পাদক  আবদুল হান্নান,উপজেলা যুবদল সভাপতি জামাল আহমেদ,সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিকদল সভাপতি এমরান মিয়া, মহিলা দল নেত্রী গোলবাহার মেম্বার,যুবদল নেতা আলী  আশফাক রবিন,ইয়াছিন মাহমুদ, সেচ্ছাসেবক দল আহবায়ক  নজরুল ইসলাম,ছাত্রদল নেতা মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,তাকিউল ইসলাম,শরীফুল ইসলাম ভূইঁয়া,খাইরুল আলম রনি, জিয়া পরিষদ নেতা কে এম মহিউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ  অলিউল্লাহ । দোয়া মাহফিল শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান শতাধিক  দুঃস্থ  ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে