বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোক্তার হোসেন মিনা (৫৫) বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন)। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক বেপারী।