সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীরা পেল কোরবানির মাংস

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৮:১৩ পিএম
সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীরা পেল কোরবানির মাংস

নীলফামারীর সৈয়দপুরে ফ্রেন্ডস অব হিউমেনেটি (এফ ও এইচ) প্রকল্পের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীরা পেল ঈদুল আযহার কোরবানির পশুর মাংস।  ২৯ মে শহরের গোলাহাট এলাকায় প্রকল্পের কার্য়ালয়ে মাংস বিতরণের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এফওএইচ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর সৈয়দ ওসামা জালাল। বিশেষ অতিথি ছিলেন হিট এর ভাইস  চেয়ারম্যান এম এ বারী। এছাড়াও ছিলেন হিট এর সহসভাপতি মো. আউয়াল,এফওএইচ স্কুল প্রজেক্টের কো- অর্ডিনেটর মো. আব্দুল লতিফ, স্কুলের অধ্যক্ষ আয়শা সিদ্দিকা ও ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল।  অনুষ্ঠানে হিউমেনেটি ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে এফ ও এইচ প্রকল্পের অধীনে ৫টি প্রাথমিক বিদ্যালয়,একটি উচ্চ বিদ্যালয় ও একটি কোচিং এর  ১ হাজার ৩শ জন শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ প্রকল্পের উদ্যোগে রংপুরেও বিতরণ করা হয় মাংস। এ সময় প্রধান অতিথি সৈয়দ ওসামা জালাল  শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে সৈয়দপুরে অনন্য ভূমিকা রাখছে এফওএইচ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এর অধিকাংশ শিক্ষার্থীই  ক্যাম্প শিশু। কিন্তু সুদৃশ্য স্কুল ইউনিফরম পরিহিত এই শিক্ষার্থীদের দেখে বোঝার উপায় নেই তারা সমাজের অনগ্রসর অংশ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। তা হলেই তারা একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে হিড ভাইস চেয়ারম্যান এম এ বারী এতে সভাপতিত্ব করেন। উল্লেখ, ২০১৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিউম্যান ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে  ফ্রেন্ডস অব হিউমেনিটি (এফওএইচ) সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫টি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় পরিচালনা করছে। এ সব বিদ্যালয়ের সুবিধাভোগীরা হলো মূলতঃ ক্যাম্প শিশু ও সমাজের অনগ্রসর অংশের শিশু কিশোর।

আপনার জেলার সংবাদ পড়তে