দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। এ-সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ভাদুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির,ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনিত হয়।