চিরিরবন্দরে নিজের স্বাস্থ্য সচেতনতা, মাদকমুক্ত সমাজ গড়া, সামাজিক সম্প্রীতি ও বন্ধন বাড়ানোর প্রতিপাদ্য বিষয়ে ৭ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মে শনিবার সকাল ৫ টায় স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) এর আয়োজনে ফ্যাশন ফ্যাক্টরী বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে ২য় বারের মত ৭ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ের উদ্বোধন ও মেডেল প্রদান করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) এর সভাপতি এস এম মোস্তাকিম হাসনাতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে মেহের হোসেন রেসিঃ মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ডাঃ আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী ডাঃ ওয়াসিম উদ্দিন শাহ, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) এর প্রতিষ্ঠাকালীন সভাপতি দুদক কর্মকর্তা হাবিবুর রহমান লাবু, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতার, ফ্যাশন ফ্যাক্টরী বাংলাদেশ লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ রুকুনুজ্জামান রোকন প্রমূখ উপস্থিত ছিলেন। মিনি ম্যারাথন দৌড়ে জেলার বীরগঞ্জ উপজেলার হানিফ উদ্দিন প্রথম স্থান, পার্বতীপুর উপজেলার রবিউল ইসলাম ২য় ও চিরিরবন্দর উপজেলার বাপ্পী হাসান ৩য় হওয়ার গৌরব অর্জন করেন। দৌড়ে স্যাকের সকল সদস্যসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ৩ শতাধিক দৌড়বিদগণ অংশগ্রহন করেন।