দৌলতপুরে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করলেন এমপি রেজা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৮:১৮ পিএম
দৌলতপুরে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করলেন এমপি রেজা

 কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার ২৯ শে মে সকালে ভয়েস অফফিলিপ নগর নগরের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা  সেবার প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদসদস্য আলহাজ্ব রেজা আহমেদ  বাচ্চু মোল্লা। এ সব সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, আলিফ নগর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ

আবু তাহের, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, ডাক্তার শামসুল আরেফিন সুলভ, ডাক্তার রিপন। এ ছারাও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। বিনামূল্যে এ ফ্রী চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী এলাকার বিভিন্ন পর্যায়ের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার রিপন সহ অন্যান্য চিকিৎসকগণ।

আপনার জেলার সংবাদ পড়তে