কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তারাগুনিয়া ফুটবল মাঠ সংলগ্ন ঈদগাহে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিতহয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,সর্বোচ্চ ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিল্লাল হোসেন সহ এলাকার সর্বস্তরের মুসল্লীগণ এ ঈদের জামাতে অংশ নেয়। এ ছাড়াও দৌলতপুর উপজেলা চৌদ্দটি ইউনিয়নের মসজিদ ও ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।