শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক নীতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশে হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
শনিবার ( ৩০ মে) দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির পৃথক আলোচনা সভায় এই মন্তব্য করেন তার। দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে আলোচানসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
অন্যদিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির ড. এম শওকাত আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। যোগ দেন স্থানীয় সংরক্ষিত আসনের এমপি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সিটি প্রশাসক ও মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। পরে নগরীর বিভিন্নস্থানে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা সভায় রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি। উনিশ দফা বাস্তুায়নের মাধ্যমে একত্রিশ দফা বাস্তুায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ। আমরা যেকোনো ফ্যাসিবাদ এবং গুপ্তশক্তি যারা রংপুরের উন্নয়ন, রংপুর এলাকার মানুষের ভাগ্য বিনির্মাণের কোন বাধাতৈরি করলে আমরা জনগণকে নিয়ে তা মোকাবেলা করব।’
সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ‘গণতান্ত্রিক যে মহাসড়কে বাংলাদেশ উঠেছে এবং দেশের প্রত্যেকটি কর্মকাণ্ডে প্রত্যেকটি জায়গাতেই গণতন্ত্রের চর্চা হচ্ছে। এটাই শ হীদ প্রেসিডিন্টে জিয়াউর রহমানের আদর্শ। তাই আমাদের এই প্রিয় নেতার শাহাদাত বার্ষিকীতে আমরা তার যে বহুদলীয় গণতন্ত্র সেই গণতন্ত্রের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা সেই গণতন্ত্র যেকোনো মূল্যে আগামী দিনে বাংলাদেশে এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ সংরক্ষিত আসনের এমপি ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, ‘ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর মানুষ কথা বলার স্বাধীনতা, কথা বা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সেটা শুরু করে সকল সবাই আমরা যেভাবে চলছি। ইনশাল্লাহ আশা করি গণতন্ত্র ও ভোটের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়ে সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মানের জন্য কাজ করছি।’