পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা কৃষক ক্লাবের আয়োজনে ও এস এ মারুফের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে কৃষক ঈদ আনন্দ উৎসব। গুনাইগাছা খেলার মাঠে গত শনিবার দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে কৃষক কৃষত ও কৃষক পরিবারের সদস্যদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। শতশত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা সকল গ্রাম্য ও কৃষকদের খেলা দেখে আনন্দ উপভোগ করেন।
গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জোয়ারদার।। অনুষ্ঠানটির উদ্বোধন করেন গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রামানিক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।