ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গাঁজাসহ আটক রাজ্জাক খান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে দেয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গোকর্ণ নতুন বাজারে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় এলাকার সচেতন নাগরিক সমাজ তাকে আটক করে। এসময় আটককৃত গোকর্ণ গ্রামের জুলমত খানের ছেলে রাজ্জাক খানের কাছ থেকে গাঁজা উদ্ধার করে তাকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী । পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনা নাছরীন মোবাইল কোর্টে তাকে ১৮ মাসের কারাদণ্ডাদেশ দেন। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।