নাগেশ্বরীর চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৬:২৭ পিএম
নাগেশ্বরীর চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরকৃষ্ণপুর আশ্রয়ণকেন্দ্রে হাসপাতালে স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে নবনির্মতি আশ্রয়ণ কেন্দ্রের সামনে এ মানববন্ধন করেন তারা। মানব বন্ধনে বক্তারা বলেন, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র  নদবেষ্টিত বিশাল চরাঞ্চলে আশ্রয়ণ কেন্দ্রের তিনতলা বিশিষ্ট আধুনিক ভবনটি পড়ে আছে। এটি হাসপাতালে রুপান্তর করা হলে স্বাস্থ্যসেবা বঞ্চিত চরাঞ্চলের হাজার হাজার মানুষ স্বাস্থ্য সেবার আওতায় আসত। এর আগে আশ্রয়ণ কেন্দ্রে  আয়োজিত  ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির কচাকাটা থানা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারী আব্দুল বাতেন, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, সমাজসেবক আখতারুজ্জামান বাবুল, নওশাদ আলীসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে