ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠন (প্রাছাস)’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ মে) সংগঠনের উপদেষ্টা এ কে এম খালেদ ও ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মো. আবুল হাসান চৌধুরীকে আহ্বায়ক এবং মো. আশরাফ উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সুমন কুমার দেব, শাহ আলম ভূঞা, গোলাম কিবরিয়া, সাইফুর রহমান খান, খোকন দেব, মিছির উদ্দিন, আকবর হোসেন শ্যামল, ফাইজুল হক, মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, মো. এখলাছ পাঠান ও সৈয়দ এহসানুল কাদের মিল্টন।
কমিটির অনন্যা সদস্যরা হলেন- অজিত বিশ্বাস, আব্দুল আল বারেক, মো. তোয়াব আলী, মো. দেলোয়ার হোসেন রতন, মো. হামায়ুন কবির, মোনায়েম আহমেদ, হাফিজুর রহমান শিবলী, আব্দুল খালেক, তুষার মোল্লা,আবু বকর সিদ্দিক মোল্লা, এ.কে.এম ওয়ালিদ, শেখর রায় শংকর, পারভেজ মিয়া, কামরুল হাসান উৎস, শফিউল আলম সুমন, আব্দুস সালাম রতন এবং সাজেদুর হক।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ১৯৮৬ প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র সংগঠন (প্রাছাস)’এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করাই সংগঠনের মূল লক্ষ্য। গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে একযোগে কাজ করাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।