আটোয়ারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৭:০৬ পিএম
আটোয়ারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেল্ াবিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় হতে একটি শোক র‌্যালী বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে নেতা-কর্মীরা শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতার উপস্থাপনায় শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আতাউর রহমান প্রমূখ। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচীর ইতি টানা হয়। 

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ও সফল রাষ্ট্রনায়ক।

তাঁর জন্ম: ১৯ জানুয়ারি ১৯৩৬, বগুড়ায় এবং মৃত্যু: ৩০ মে ১৯৮১, চট্টগ্রামে। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। একইসাথে মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিঁনি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তাকে "বীর উত্তম" খেতাবে ভূষিত করা হয়। এরপর তিঁনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের হাল ধরেন। তার শাসনামলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ও কৃষি-শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। উৎপাদন বৃিদ্ধ করো, গাছ লাগাও-পরিবেশ বাঁচাও তার অন্যতম শ্লোগান। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ৩০ মে ১৯৮১ সালে চট্টগ্রামে দেশপ্রেমিক এই সৈনিক ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন। জাতি আজও শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে