কিশোরগঞ্জ ইতিহাস সংসদ নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। গতকাল কিশোরগঞ্জের লেখক গবেষক সাংবাদিক ও ইতিহাসের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভাশেষে উপস্থিতদের সমন্বয়ে গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ - সহসভাপতি লেখক রফিকুল হক আকন্দ, সহ-সভাপতি- প্রভাষক মো. শাহজাহান শাজু- সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান খান নয়ন, সহ সধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর কান্তি সরকার- যুগ্ম সম্পাদক লেখক ও সাংবাদিক মো. আমিনুল হক সাদী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হাবিব রেজা, অর্থ সম্পাদক মুখলেসুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকরামুল হক, দপ্তর সম্পাদক মীর জাহান ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আরফানুল জান্নাত ঝুমা,সাংস্কৃতিক সম্পাদক ফরিদ উদ্দিন, নির্বাহী সদস্য মো.রুহুল আমিন,রাসেল প্রমুখ। পরে মতবিনিময় সভায় ইতিহাস সম্মেলন আয়োজন বিষয়ে উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। শেষে একটি ইতিহাস সম্মেলন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।