টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০১:২১ পিএম
টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ০১জুন সোমবার সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ কাউন্টার ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজ কাউন্টার প্রত্যেককে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। 

অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ জানান, যাত্রীদের কাছ থেকে  অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালিত হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে