বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার। আজ সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সাথে তিনি সেখানে চিকিৎসাধীন শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং চিকিৎসার মান ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিশুদের স্বাস্থ্যসুরক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকারের এই তৎপরতা সত্যি প্রশংসনীয় বলে জানিয়েছেন ভর্তিরত শিশুদের অভিভাবকরা।