ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর দৈনিক ইনকিলাব আরব আমিরাত সংবাদদাতা সাংবাদিক ছালাহউদ্দিন বৃহস্পতিবার (৪ জুন) ভারতে উন্নত চিকিৎসা নেয়ার জন্য ঢাকা ত্যাগ করেছেন। বেলা পৌনে এগারটায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ভারতের যাওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রবাসী সাংবাদিক ছালাহউদ্দিনের বাড়ি ভোলার দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে। আমার দেশকে তিনি জানান, আরব আমিরাতে কর্মরত থাকা অবস্থায় খাওয়ার সময় অসাবধানতাবশত দাঁতের সাথে তার মুখের ভিতর পাঁজরে চাপ (কামর) লেগে ক্ষত সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে তিনি ঔষধ সেবন করলে ক্ষত শুকিয়ে যায়। কিন্তু কিছুদিন পর ক্ষতস্থানের ওই জায়গা মোটা হয়ে হয়ে ফুলে যায়। আরব আমিরাতে চিকিৎসা নেওয়ার পর সুফল না পেয়ে ডাক্তারের পরামর্শ চান। চিকিৎসকরা জানান, মুখের ক্ষতস্থানে ক্যান্সার সৃষ্টি হয়েছে। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি বাংলাদেশে এসে রাজধানীর ল্যাবএইড স্পেসেলাইজড হাসপাতাল ধানমন্ডিসহ বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। ক্রমেই তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে অপারেশনের কথা বলা হয়।
অবশেষে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই এপ্যালো স্পেশালাইজড হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সে সকলের দোয়া প্রার্থী।