পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রীর

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৩:৪০ পিএম
পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রীর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদরের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।  নিহত ছাত্রী মারিয়া আক্তার পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের আবুল কালাম এর মেয়ে মারিয়া আক্তার। মারিয়া স্থানীয় আফতাব উদ্দিন কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তারা হলেন অটো চালক রাসেল ও নিহত মারিয়ার মা হাওয়া বেগম। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে পিরোজপুরের ডুমুরিতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী মারিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মারিয়াকে মৃত ঘোষনা করে।   পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অতনু হালদার বলেন, বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন এবং আহত দুইজনকে জেলা হাসপাতালে আনা হয়। গুরুতর আহত হাওয়া বেগম নামের একজনকে  উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।  পিরোজপুর সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে