চাঁদপুর ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৭:২৬ পিএম
চাঁদপুর ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি প্রদান

চাঁদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আঞ্চলিক ও সামাজিক সংগঠন (ঢাবিয়ান) উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ঢাবিয়ান সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল।

সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক পুরবী সরকার শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মো. মাকছুদুর রহমান, পৃষ্ঠপোষক এবিএম শামসুল আলম (হিরু), উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, উপদেষ্টা অ্যাড. জহিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান।

আপনার জেলার সংবাদ পড়তে