পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রাখতে

রাঙ্গামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৬:২০ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৬:২০ পিএম
রাঙ্গামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

পার্বত্য অঞ্চলের মানুষের ভালোবাসার প্রতিফলন কোন ভাবেই পদত্যাগ দিয়ে হবে তা পার্বত্যবাসী কোন ভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে দীপেন দেওয়ানকে আমরা সংসদে পাঠিয়েছি। তার সম্মান প্রধানমন্ত্রী রেখেছেন তাকে পার্বত্য মন্ত্রী করে পার্বত্যবাসীর ভালোবাসার জবাব দিয়েছেন। কিন্তু কোন ইঙ্গিতে, কার ইশারায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর কাছে পার্বত্যবাসীর আকুল আবেদন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রেখে পার্বত্য মন্ত্রনালয়ের উন্নয়নে কাজ করার আহবান জানান বক্তারা।

সোমবার (৮ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রাখার দাবীতে রাঙ্গামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধনে পার্বত্য রাঙ্গামাটির নাগরিক সমাজের নেতৃবৃন্দে এই আহবান জানান। মানববন্ধন শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি পেশ করেছে নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ। রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম ইসথেটিক কাউন্সিল (জাক)’র সভাপতি শিশির চাকমা, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ সভাপতি সুজিত দেওয়ান, সমাজ সেবক আমির মোহাম্মদ ছাবের, রাঙ্গামাটি বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট রাজীব চাকমা, নারী নেত্রী রাবেয়া সুলতানা, সাবেক শিক্ষিকা গৌরিকা চাকমা, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, মারমা সাংষ্কৃতিক সংস্থার সভাপতি মংসুই প্রু মারমা, এডভোকেট সুস্মিতা চাকমা, লুমা লুসাই, বাংলাদেশ শিক্ষক সমিতির রাঙ্গামাটির সভাপতি মোঃ মইন উদ্দিন প্রমুখ। মানববন্ধনে রাঙ্গামাটি জেলার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ সংসদ  নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙ্গামাটি আসন নয় তিনি পুরো বাংলাদেশের মধ্যে প্রতিদ্বন্ধি প্রার্থীকে সব্বোচ্য ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। বিপুল ভোটে জয়ী পাহাড়ি বাঙালির আস্থাভাজন, পাহাড়ের অবিসংবাদিত নেতা সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করার দাবি জানিয়ে বক্তারা বলেন, যিনি পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবিচল ও সৎব্যক্তি ছিলেন, যিনি আইন পেশা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথায় চাকরি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেছেন। তিনি  দলের জন্য নিস্বাথ নিবেদিত প্রাণ ছিলেন, তিনি দল ছাড়েননি। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। বক্তারা পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন তরান্বিত করার লক্ষে দীপেন দেওয়াকে পার্বত্য মন্ত্রী পদে পূর্নবহালের দাবী জানিয়েছেন। মানবন্ধন শেষে দীপেন দেওয়াকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদে পূনবর্হালের দাবি জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি পেশ করা হয়। সোমবার রাঙ্গামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানবন্ধনে পাহাড়ী বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে