নির্বাচনী এলাকার জনগণের মাঝে এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৭:৫০ পিএম
নির্বাচনী এলাকার জনগণের মাঝে এমপি মানিক

সাংসদীয় আসন ২৬২ চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ঈদ পরবর্তী নিজ এলাকায় অবস্থানকালে সকাল থেকেই শত শত নারী-পুরুষ সংসদ সদস্যের বাড়িতে ভিড় জমান। তিনি ব্যক্তিগতভাবে সবার কথা শোনেন এবং এলাকার সামাজিক বিবাদ, পারিবারিক সমস্যা বা অন্যান্য বিরোধ সালিস ও আলোচনার মাধ্যমে মীমাংসা করেন। যাদের পানির সমস্যা এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক নলকূপ বসানোর নির্দেশ। তিনি গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে  চাঁদপুর আসেন এবং শনিবার দুপুরে ঢাকা চলে যান। শুক্র ও শনিবার এই দুই দিনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যস্ততার দুটি খন্ড চিত্রে তাকে সাধারণ জনগণের মাঝে দেখা যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে