বিরলে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তের পর পরিবারের নিকট হস্তান্তর

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ১১:১৭ পিএম
বিরলে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তের পর পরিবারের নিকট হস্তান্তর

বিরলের তুলাই নদীর ধারে লিচু বাগানে অজ্ঞাতনামা লাশের একদিন পর রবিবার পরিচয় সনাক্ত হওয়ায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। সে বীরগঞ্জ উপজেলার ০৪ নং পাল্টাপুর ইউনিয়নের ঘাড়াবান্দ (গুচ্ছগ্রাম) এর মৃত রমজান আলী এর ছেলে মানসিক ভারসাম্যহীন দুলাল হোসেন (৫৫)।

শনিবার লাশ উদ্ধারপূর্বক থানায় এনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হলে এবং এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পরিবারের লোকজন সংবাদে ছবি দেখে লাশের পরিচয় সনাক্ত করে। ‎দিনাজপুর মর্গ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর দায়িত্বে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে একই গ্রামের প্রতিবেশী হযরত আলী এর ছেলে আনারুল ইসলাম এবং নুর ইসলাম এর ছেলে সাইফুল ইসলাম এর নিকট মরদেহ হস্তান্তর করে।

আপনার জেলার সংবাদ পড়তে