ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম
ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার(হোলারজুম্মা)সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় নীলফামারী ডিবি(গোয়েন্দা)পুলিশের একটি চৌকস দল  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ এক দম্পত্তি ও অপর একজনকে  গ্রেফতার করে।

গ্রেপতারকৃতরা হলেন,নীলফামারী  জেলার ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মোঃ সবুজ রহমান(৩০), তাঁর স্ত্রী মোছাঃ জিবন্নাহার বিথী(২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মোঃ সহিদুল ইসলাম(৩৯)। জানা গেছে, সবুজ রহমান ও জিবন্নাহার বিথী প্রায় ২০ দিন আগে ডিমলা উপজেলার হোলারজুম্মা এলাকায় বিউটি  বেগমের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ডিমলা থানা পুলিশের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় । এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইমরান জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় মামলা নং৩০,তারিখঃ২৫/০৭/২০২৬ইং দায়ের করে রোববার আদালতের মাধ্যমে  জেল হাজতে  প্রেরন করা হয়েছে। এদিকে, এলাকায় মাদকবিরোধী এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে