জ্বালানীর দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পরতে শুরু করেছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৮:২৭ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৮:২৬ পিএম
জ্বালানীর দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পরতে শুরু করেছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। বিদ্যুতের দাম বাড়ানোর পর এর প্রভাব সর্বত্র পরতে শুরু করেছে। আর এর খেসারত দিতে হচ্ছে জনগণকে। মানুষের আয় বাড়ছে না বরং অনেকক্ষেত্রে কমেছে। এমতাবস্থায় সাধারণ মানুষের আয়ের সাথে সঙ্গতি রেখে নিত্যপণ্যের বাজার দর ঠিক করা উচিত। সোমবার এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের স্বার্থ বিবেচনা করা হয়নি। ফলে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর নিত্যপণ্যের বাজার আরো বেড়ে জনগণকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতির পর জনগণের আশা ছিলো সিন্ডিকেটমুক্ত বাজার ও দুর্নীতিমুক্ত দেশ জাতি দেখতে পাবে। জনগণের সে আশায় গোড়ে বালির মত অবস্থা। সর্বত্র চাঁদাবাজির মহোৎসব চলছে। এমনকি ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেয়ার ঘটনা ঘটছে এদেশে। যা আসলেই চরম বেদনাদায়ক।

আপনার জেলার সংবাদ পড়তে