মঙ্গলবার ৯ জুন বেলা ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। তিনি বুধবার ১০ জুনের মধ্যে কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ১১ জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয় অভিমূখে পদযাত্রা কর্মসূচীর ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাসদ এর সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন সাহেব বলেন নয় লক্ষ কোটি টাকারও বেশি বাজেটে নন এমপিও শিক্ষকদের জন্য ৩/৪ শত কোটি টাকা বরাদ্দ দেয়া কি খুব কঠিন? আসলে সদিচ্ছার অভাব। তিনি সরকারের নিকট অবিলম্বে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির আহবান জানান।
নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধাণ করতে চাই। আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।
সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন বলেন আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরী করেছিল, কাজেই কোনো সমস্য নেই এমপিও ঘোষণা দিন পাশাপাশি কারিগরী ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি দেয়ার অনুরোধ করছি।
সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরী করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।
সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মোঃ গোলাম মোস্তফাসহ, সমন্বয়ক প্রভাষক হাবিবুল্লাহ সহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।