হাইমচরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৪:৫৯ পিএম
হাইমচরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মানিক

খালখনন কর্মসূচির অংশ হিসেবে এবার হাইমচর উপজেলার চরপোড়ামূখী খাল দক্ষিন চরভাঙ্গা দেওয়ান বাড়ি হতে চরপোড়ামূখী রহিম মাষ্টার বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (১৩ জুন,২০২৬) সকালে চরপোড়ামুখী- দক্ষিণ চরভাঙ্গা - পর্বত খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারি, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিকসহ প্রশাসনিক ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এই খাল পুন:খনন হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে