ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে কাউছার মিয়া (২৫) নামে চালকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাউছার নুরপুর গ্রামের টেন্ডারপাড়ার মিনার উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, কাউছার পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিকশা নিয়ে দুপুরে নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে অটোরিকশা চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এদিকে সকালে উপজেলা চাপরতলা ইউনিয়নের বরইউড়ি গ্রামের সঞ্জয় দেবনাথের বসত ঘরের উপর বিদ্যুেতর তাঁর ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গরুসহ আগুনে বসতঘরসহ ঘরে থাকা নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।= থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।