চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বর্গীয় লিটন সাহার স্মরণসভায় বক্তারা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং "কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক কষ্ট দেয়" মর্মে তাদের অনুভূতি ব্যক্ত করেন। চাঁদপুর জেলায় সনাতন সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানকে স্মরণ করে বক্তারা বলেন,লিটন সাহা সাংগঠনিক এবং ব্যবস্থাপনা এখনো আমাদের চোখের সামনে ভাসে। কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক কষ্ট দেয়,লিটন সাহার অকালে চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তাঁর এই অকাল প্রয়াণে চাঁদপুরসহ বৃহত্তর সনাতন সমাজে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শনিবার(১৩ জুন,২০২৬ ইং) বিকালে চাঁদপুর রোটারী ভবন অডিটোরিয়ামে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর জেলা শাখা লিটন সাহার স্মরণে এই স্মৃতিচারণ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার। উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ বসু,সাংগঠনিক সম্পাদক এ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু,চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি পন্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক তমাল ভৌমিক,চন্দ্রনাথ চন্দন, গোপাল চন্দ্র সাহা,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর কমিটির সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মতলব (উ) সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ সাধারণ সম্পাদক চন্দন সাহা, হাইমচর সভাপতি বিবেক লাল মজুমদার, হাজীগঞ্জ সভাপতি রুহি দাস বণিক, কচুয়া সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা,শাহরাস্তি সভাপতি নিখিল মজুমদার,ফরিদগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য রাজন দে প্রমুখ। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন নতুনবাজার ঘোষপাড়া গীতা নিকেতনের শিক্ষক শ্যামল চন্দ্র দাস।এর পর প্রয়াত লিটন সাহার আত্মার সদগতির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা সঞ্চালনা করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কল্পনা সরকার, শিপ্রা দাস, সিপ্রা মজুমদার, প্রমোদ দাস,উত্তম কুমার দে, গণেশ চন্দ্র দে,রামু সাহা,লিটন সাহা,লিটন মজুমদার,চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সহ-সভাপতি চন্দন দেসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা স্বর্গীয় লিটন সাহা'র স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা গভীর শোকাবহ ও ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন এবং তাঁর অকাল প্রয়াণে আমরা শোকাহত তাঁর অবদান চিরস্মরণীয়।