দূর্ঘটনা ও যানযট প্রতিরোধে

হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক সড়ক সম্প্রসারনে লিফলেট বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম
হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক সড়ক সম্প্রসারনে লিফলেট বিতরণ

পার্বত্য জেলা খাগড়াছড়ি, হাটহাজারী, ফটিকছড়ি আঞ্চলিক সড়কে দূর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসন ও সড়ক প্রসস্থকরন,ডিভাইডার নির্মানে সড়কে গাড়ি ও জনচলাচল নিরাপদ করতে গতকাল রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মত বিনিময় করে লিফলেট বিতরণ করা হয়েছে। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয় নিয়ে  আলোচনা করা হয়েছে। 

জানা যায়, চট্টগ্রামের অক্সিজেন থেকে  হাটাজারী থনাজিরহাট থফটিকছড়ি খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনা ও যানজট নিত্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। এতে করে মানুষের কর্ম সময় নস্ট হচ্ছে, রোগী বহনকারী এম্বুলেন্সকে নানা বিধ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সড়ক দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব থেকে পরিত্রাণের জন্য  এলাকার সচেতন লোকজন গতকাল রবিবার  রাস্তা প্রশস্ত করন, ডিভাইডার নির্মাণ, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুট ওভার ব্রীজ নির্মাণ ও অক্সিজেন, চৌধুরীহাট  এবং হাটহাজারী বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাইওভার অথবা বাইপাস সড়ক নির্মাণের জনমত সৃষ্টি করে আগামী মঙ্গলবার ও বুধবার  হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি  প্রদানের লক্ষ্যে গন সংযোগ কর্মসূচির প্রাক্কালে কাটিহাট মহিলা কলেজ, কাটিয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়, কাটিহাট মফিজুল ইসলাম সিনিয়র মাদ্রাসা, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বাকেরিয়া মহিলা মাদ্রাসা প্রধানদের সাথে সাক্ষাৎ লিফলেট বিতরণ করোন। এই সময়  উপস্থিত ছিলেন অধ্যাপক মির্জা মোঃ শহিদ উল্লাহ বাবুল, এডভোকেট  ফয়েজুল  ইসলাম, মোহাম্মদ সাফায়েতুল ইসলাম সাবাল, মোহাম্মদ বোরহান উদ্দিন, রোকনুদ্দিন চৌধুরী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে