রামুতে রেঞ্জ অফিসের লাগোয়া পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় নিধনে মহোৎসব

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১২:১০ পিএম
রামুতে রেঞ্জ অফিসের লাগোয়া পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় নিধনে মহোৎসব

কক্সবাজার দক্ষিন বনবিভাগের আওতাধীন ধোয়া পালং রেঞ্জে অবৈধ বালি উত্তোলন করে  পাহাড় নিধন করা হচ্ছে।এতে পরিবেশের মারাত্নক ক্ষতি হচ্ছে উজাড় হচ্ছে বনাঞ্চল ও পাহাড়।বালুখেকোদের সাথে গোপন সমঝোতার কারনে নিরব রয়েছে স্থানীয় বনবিভাগ।

সরেজমিন দেখা যায়,কক্সবাজার দক্ষিন বনবিভাগের রামু থানাধীন ধোয়া পালং রেঞ্জ ও বিট অফিসের লাগোয়া সরকারি বনবিভাগের পাহাড়ে কয়েকটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।ফরেষ্ট অফিসের পশ্চিমে, উত্তরে গত ২ মাস ধরে টানা ৩/৪ টি করে ড্রেজার বসানো হচ্ছে।এছাড়া ২০০৬ সালের সামাজিক বনায়নের ২য় আবর্তের বাগানের ৭/৮ টি পাহাড় ইতিমধ্যে উজাড় করে সমতল ভুমি ও গর্তে পরিণত করেছে।জেলা প্রশাসনের নিলামকৃত খালে সরকারি খাস জায়গায় পর্যন্ত ড্রেজার দিয়ে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে।সেখানে বনবিভাগের মালিকানাধীন পাহাড় ও বনভুমিতে বিনাবাধায় চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। 

ধোয়া পালং এলাকার জনৈক আবদুল করিম, কামাল উদ্দিন, বদি রহমানসহ ১০/১২ জন সিন্ডিকেট করে বালু উত্তোলন করে যাচ্ছে। ধোয়া পালং এর বদলিকৃত  রেঞ্জ কর্মকর্তা মোসাদ্দেক সহ বিট অফিসের স্টাপদের সাথে আঁতাত করে এ বালু উত্তোলন ও পাহাড় নিধনযজ্ঞ চালাচ্ছে।

ধোয়া পালং রেঞ্জ অফিসে বসেই প্রতিদিন ড্রেজার মেশিনের আওয়াজ শুনা যাচ্ছে কিন্তু স্থানীয় বনবিভাগ নিরবতা পালন করে যাচ্ছে।

এ বিষয়ে অভিযান চালিয়ে দ্রুত ড্রেজার মেশিন জব্দ সহ বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানায়েছেন এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে