জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি তোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জেলা কমিটির সদস্য রফিকুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের সাথে বুধবার সাক্ষাৎ করতে যান। উল্লেখ্য ডিআইজি মহোদয় ঢাকায় অবস্থান করায় নেতৃবৃন্দ অতিরিক্ত ডিআইজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। উভয় পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয় এবং অতিরিক্ত ডিআইজি মহোদয় কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে আশ্বাস প্রদান করেন। নেতৃবৃন্দ অতিরিক্ত ডিআইজি মহোদয়ের আশ্বাসের প্রতি আস্থা রেখে সন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।