মোল্লাহাটে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৬:১২ পিএম
মোল্লাহাটে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক স্তরের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ইসলামী ফাউন্ডেশন, বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার ও সোমবার (১৫ ও ১৬ জুন) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা প্রশিক্ষণে সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।

জানা গেছে, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম”প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে শিশুদের প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষার পদ্ধতি এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মোঃ শাহাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে