গাইবান্ধায় সুদরে টাকা আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার মেয়েকে সারারাত আটকে রেখে দাদন ব্যবসায়ী সুদের টাকা আদায়ের চেষ্টায় ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে তিন লাখ টাকা গ্রহনের স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাইমারী স্কুলের ঐ শিক্ষক গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, গাইবান্ধা কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান তার মেয়ের বিয়ের জন্য মো: শাহজাহান, পিতা মো: আলী , গ্রাম খামার বোয়ালীর নিকট হতে ২০২২ সালের ৭ জুন তারিখে সুদ প্রদানের শর্তে ৫০ হাজার টাকা নেয়। সে সময় মো: আব্দুস সোবহান একটি স্বাক্ষরিত সাদা চেক শাহজ্হান মিয়াকে দেয়। পরে আব্দুস সোববহান ১৬/০৫/২০২৩ সালের ১৬ মে তারিখে উক্ত ৫০হাজার টাকা পরিশোধ করে দেয়। কিন্তু দাদন ব্যবসায়ী এরপরেও তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছিল।
গত ১৪ জুন রাতে আব্দুস সোবহান ও তার বিবাহিত মেয়ে শহর থেকে বাড়ী ফেরার পথে দাদন ব্যবসায়ী মো: শাহজাহান তাদের পথরোধ করে বাড়ীতে নিয়ে গিয়ে সারারাত আটকে রেখে পাওনা টাকা পরিশোধের জন্য হুমকি ধামকি দিতে থাকে। পরে চাপের মুখে ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে তিনলক্ষ টাকা গ্রহনের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।
প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান জানান, তিন লাখ টাকা পরিশোধ না করলে দাদন ব্যবসায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিচ্ছে।