বিরলে আগুনে ভূস্মীভূত ০৫ পরিবারের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা এবং ভূক্তভোগীরা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভূক্তভোগীরা জানান, ০৫টি পরিবারের ঘর-বাড়ীতে থাকা মালামালসহ প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে ৪ লক্ষ টাকার। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।