জামালপুরে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টরের কারাদণ্ড

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৮:৪১ পিএম
জামালপুরে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টরের কারাদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার (১৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-২৫১/২০২৩, সূত্রঃ-দেওয়ানগঞ্জ থানার মামলা নং-০৭. তাং-১২/১২/২০১২ ইং এর জি. আর.নং-৩০৩(২)২০১২ একটি হত্যা মামলায় সাক্ষ্য প্রদানে অবহেলার দায়ে এক তদন্তকারী কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ থানার তদন্ত কারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম (বিপি নং-৫৭৭৬০০৯৮০) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন অইন, ২০০০ এর ১১(ক) ধারায় আনিত । অর্থাৎ স্ত্রী হত্যা মামলা। যার সবোর্চ্চ সাজা মৃত্যদন্ড। ইহা ১৩ বছরের পুরাতন মামলা।  তিনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। ২০১২ সালে দেওয়ানগঞ্জ থানায় গৃহবধূ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালত একাধিকবার ০৯টি চিঠি জারি করেছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সাক্ষ্য দেননি, কিংবা তার অক্ষমতা ব অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেননি। ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪৮৫ ক ধারায় তাৎক্ষণিকভাবে ২৫০ টাকা জরিমানা করেন। এস.আই অনুপস্থিত থাকায় তাৎক্ষণিক ভাবে টাকা পরিশোধ না করায় আদালত তাকে পেনেল কোর্ট এর ৬৭ ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক এই রায়কে সমর্থন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে