নালিতাবাড়ীতে মদসহ দুই কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর): | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম
নালিতাবাড়ীতে মদসহ দুই কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীর পূর্ব সমশ্চুরায় ডিবি পুলিশের অভিযানে  বিদেশি মদসহ দুই কারবারি  আটক হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে ৩১৫ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদরের মোবারকপুর মহল্লার মোঃ হুমায়ুন মিয়ার ছেলে মোঃ ফারুক (২৫)।

পুলিশ সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ীর  পাহাড়ি এলাকার  পূর্ব সমশ্চুরায় বুধবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। অভিযানে কারবারি মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও মোঃ ফারুক (২৫) কে ১০ টি বস্তায় ৩১৫ বোতল ভারতীয় মদসহ আটক  করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, জেলায় মাদকবিরোধী এমন অভিযান অব্যহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে